| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মালির অবৈধ স্বর্ণ খনিতে ভয়াবহ ধস, নিহত ৪৮

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৬:৪৯:৩৫
মালির অবৈধ স্বর্ণ খনিতে ভয়াবহ ধস, নিহত ৪৮

পশ্চিম আফ্রিকার মালিতে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে ৪৮ জন প্রাণ হারিয়েছেন। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা সম্পর্কে বার্তাসংস্থা রয়টার্সকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মালি স্বর্ণ উৎপাদনে আফ্রিকার শীর্ষ দেশগুলোর মধ্যে একটি, তবে দেশটিতে অসংখ্য অবৈধ খনি রয়েছে, যেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। মালির সাধারণ জনগণ দরিদ্রতার মধ্যে জীবনযাপন করায়, তারা জীবনের ঝুঁকি নিয়ে এসব খনিতে কাজ করতে বাধ্য হয়।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এক নারী ও একটি শিশু ছিল। শিশুটি তার মায়ের পিঠে ছিল।

স্থানীয় এক কর্মকর্তা খনি ধসের ঘটনা নিশ্চিত করেছেন। স্থানীয় খনি অ্যাসোসিয়েশনও নিহতদের সংখ্যা ৪৮ জন বলে জানিয়েছে। এছাড়া, উদ্ধার অভিযান চলছে বলে পরিবেশবাদী সংগঠনের এক প্রধান কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

সূত্রের মতে, যে খনিতে ধসের ঘটনা ঘটেছে, সেখানে পূর্বে একটি চীনা কোম্পানি কার্যক্রম পরিচালনা করেছিল, তবে দুর্ঘটনার সময় এটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

গত জানুয়ারিতেও মালির দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে ১০ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ছিলেন। শনিবারের দুর্ঘটনাটি মালির যে রাজ্যে ঘটেছে, সেখানে গত বছরও একটি ভয়াবহ ভূমিধসে ৭০ জনের মৃত্যু হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...