| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ওমান প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য বড় সুসংবাদ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১০:১৪:৩১
ওমান প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য বড় সুসংবাদ

ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির শ্রম উপমন্ত্রী সালিম আল-বুসাইদির সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশি শ্রমিকদের জরিমানা ছাড়া বৈধকরণের অনুরোধ জানান। এতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে ড. আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন—

বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালুর প্রয়োজনীয়তা বর্তমানে ওমানে অবস্থানরত শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ প্রদান প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ দক্ষ পেশাজীবীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি

ওমানের শ্রম উপমন্ত্রী স্বীকার করেছেন যে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি জানিয়েছেন, সরকার বিষয়টির সমাধানের জন্য কাজ করছে এবং শিগগিরই এ নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

গত দেড় বছর ধরে ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ রয়েছে। যদিও বাংলাদেশ দূতাবাস কূটনৈতিকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো কার্যকর কোনো সমাধান আসেনি।

তবে ওমানের শ্রম উপমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এই বৈঠক ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং অনেকেই উপকৃত হবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...