| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে গুজব নিউজ এবার চটলেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১০:৩৯:০৮
বাংলাদেশকে নিয়ে গুজব নিউজ এবার চটলেন ডোনাল্ড ট্রাম্প

গত ছয় মাস ধরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছিল যে, বাংলাদেশে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মার্কিন প্রশাসনের গোপন শক্তির (ডিপ স্টেট) ভূমিকা ছিল।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বাইডেনকে পরাজিত করে ক্ষমতায় এসেছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই।

সম্প্রতি হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠে আসে। বৈঠক শেষে এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, "বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে বাইডেন প্রশাসনের ভূমিকা ছিল—এমন গুঞ্জন সম্পর্কে আপনার মন্তব্য কী?"

জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, "না, আমাদের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী (মোদি) এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাই আমি এই বিষয়টি তার ওপরই ছেড়ে দিচ্ছি।"

ট্রাম্পের মন্তব্যের সময় পাশেই বসা নরেন্দ্র মোদি ছিলেন নীরব। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেন।

এরপর ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করতে থাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়, "বাংলাদেশ ইস্যু ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প"—এমন ধরনের শিরোনাম, যা দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

কিছু দেশীয় গণমাধ্যমও এই গুজবে প্রভাবিত হয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে। তবে পরে কয়েকটি সংবাদমাধ্যম ভুল বুঝতে পেরে নিজেদের প্রতিবেদনের জন্য দুঃখ প্রকাশ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...