| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে জায়গা পাকা করল আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১১ ২১:৪৯:২৭


বিশ্বকাপে জায়গা পাকা করল আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল তাদের যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলের বড় পরাজয়ে। এরপর গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছেও হার মানে তারা। তবে চূড়ান্ত পর্বে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত পারফর্ম করছে জুনিয়র ব্রাজিল। টানা তিন ম্যাচ জিতে এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।

মঙ্গলবার নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। একই সময়ে আরেক শক্তিশালী দল আর্জেন্টিনাও জয় পেয়েছে, তারা কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে।

এই জয়ের ফলে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটোই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপ।

চূড়ান্ত পর্বে তিন ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল। সবকিছু মিলিয়ে এবার শিরোপার লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যেই।

আগামী শুক্রবার চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচেই হয়তো নির্ধারিত হবে কে জিতবে চ্যাম্পিয়নশিপের শিরোপা!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...