| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফুসে উঠেছে গাজীপুর, সুষ্ঠু বিচার না হলে আজই শেষ গাজীপুর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৩:১৯:২৫
ফুসে উঠেছে গাজীপুর, সুষ্ঠু বিচার না হলে আজই শেষ গাজীপুর

গাজীপুরে ছাত্রদের ওপর হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাজীপুর উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্ররা সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর আহ্বায়ক মো. নাবিল জানান, যদি এই হামলার সুষ্ঠু বিচার না হয়, তাহলে "মার্চ টু গাজীপুর" কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় নেতারাও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...