| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতকে কঠোর বার্তা দিলো বাংলাদেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৭:২৪:০০
শেখ হাসিনাকে নিয়ে ভারতকে কঠোর বার্তা দিলো বাংলাদেশ

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে একটি ভাষণ দেন, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন এবং প্ররোচনামূলক মন্তব্য ও বিবৃতি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এক প্রতিবাদপত্রে বাংলাদেশ সরকার এই ধরনের বক্তব্যের জন্য গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেছে, যা বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হানছে।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে গণ্য করা হচ্ছে এবং এটি দুই দেশের মধ্যে সুস্থ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য ক্ষতিকর।

বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করেছে, যেন পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে, শেখ হাসিনাকে ভারতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্মে মিথ্যা, বানোয়াট এবং উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...