| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৩ শিক্ষক মিলে ১৩ বছর বয়সী ছাত্রীকে পালাক্রমে ধ-র্ষ-ণ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৩:১১:৩৫
৩ শিক্ষক মিলে ১৩ বছর বয়সী ছাত্রীকে পালাক্রমে ধ-র্ষ-ণ

ভারতের তামিলনাড়ুর একটি স্কুলে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে তিন শিক্ষকের বিরুদ্ধে পালাক্রমে ধ-র্ষ-ণের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীটির অনুপস্থিতির কারণ খুঁজতে শুরু করেন। এই ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ছাত্রীটি এক মাস ধরে স্কুলে অনুপস্থিত ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তখনই প্রধান শিক্ষক জানতে পারেন ঘটনার ভয়াবহ সত্য।

ছাত্রীর মা প্রধান শিক্ষককে পুরো ঘটনা জানান। এরপর প্রধান শিক্ষক তাকে পুলিশের কাছে অভিযোগ জানাতে পরামর্শ দেন। পাশাপাশি, জেলা শিশু সুরক্ষা দপ্তরেও অভিযোগ দায়ের করা হয়।

মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা করে এবং দ্রুতই তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, ঘটনার পর থেকে তার মেয়ে চুপচাপ হয়ে যায়, স্বাভাবিক আচরণ করছিল না এবং প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। ভয় ও মানসিক যন্ত্রণার কারণে সে পরিবারের কাউকে কিছু বলতে পারেনি এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

পরিবার থেকে বারবার কারণ জানতে চাওয়া হলে, মেয়েটি ভয় পেত এবং কথা বলতে অস্বীকৃতি জানাত। ধীরে ধীরে তার আচরণের অস্বাভাবিকতা চোখে পড়ে, এবং একসময় সে মায়ের কাছে পুরো ঘটনার কথা খুলে বলে।

ঘটনাটি জানাজানি হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন এবং স্কুলে বিক্ষোভ করেন। তারা অভিযুক্ত শিক্ষকদের কঠোরতম শাস্তির দাবি জানান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...