| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের হেড কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৪:৫৯:২৩
পদত্যাগ করলেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের হেড কোচ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ হিসেবে হাসান তিলকারত্নের চুক্তির মেয়াদ ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত। এরপরই শোনা যাচ্ছিল, নতুন করে চুক্তি নবায়ন করা হবে কিনা। অবশেষে জানা গেল, তিনি নিজেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর কাছে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হাসান তিলকারত্নে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের বিষয়ে কোচ নিজে আগেই বিসিবি কর্তৃপক্ষকে অবগত করেছেন।

হাসান তিলকারত্নে ২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর নারী ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার অধীনে টাইগ্রেসরা বেশ কিছু সাফল্য পেলেও, বিশ্বমঞ্চে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় বিসিবি পুরোপুরি সন্তুষ্ট ছিল না।

বাংলাদেশ ক্রিকেটের নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়েই তিনি আমাদের জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।"

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও হাসান তিলকারত্নে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দলের সঙ্গে ঢাকায় ফিরে আসেন। তবে গুঞ্জন উঠেছে যে, বিসিবি তার প্রতি অনাগ্রহ প্রকাশ করায়, তিনি নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এদিকে, হাসান তিলকারত্নের পদত্যাগের পর বিসিবি তার স্থলাভিষিক্ত হিসেবে দেশি কোচ খুঁজতে শুরু করেছে। কোচিং পদের জন্য সাবেক খেলোয়াড় এবং মেয়েদের বয়সভিত্তিক দলের কোচ সারোয়ার ইমরানকে প্রাথমিকভাবে আলোচনা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...