| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিপিএল ফাইনালের জন্য বরিশালে নতুন বিদেশি তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১০:২৬:৪৯
বিপিএল ফাইনালের জন্য বরিশালে নতুন বিদেশি তারকা

রংপুর রাইডার্স শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটার দলে ভিড়ালেও, দলটি জয় লাভ করতে পারেনি। বরং দলের কম্বিনেশন ভেঙে গিয়ে একটি লজ্জাজনক পরাজয়ের স্বাদ নিতে হয়েছে তাদের। তবে বিপিএলে বিদেশি তারকাদের আগমন চলছেই, আর সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।

জিমি নিশাম এই বিপিএলে শুধু একটি ম্যাচ খেলবেন, এবং সেটি হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দক্ষিণ আফ্রিকার এসএ ২০ টুর্নামেন্ট শেষে সরাসরি ঢাকায় চলে আসবেন তিনি, আর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফরচুন বরিশালের স্কোয়াডে যোগ দেবেন।

ফ্র্যাঞ্চাইজির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিমি নিশাম ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন।

এদিকে, সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকেই নিশ্চিত ছিল যে নিশাম ঢাকায় আসছেন। তিনি ইনস্টাগ্রামে প্রখ্যাত গলফার টাইগার উডসের ওপর লেখা ‘টাইগার টাইগার: দ্য প্রিন্স হ্যারি অব স্পোর্টস’ বইয়ের ছবি পোস্ট করেছিলেন, সাথে ইমোজি দিয়ে তিনি জানান যে, দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসছেন।

যদিও প্রথম দিকে খুলনা টাইগার্সের সঙ্গে তার যোগ দেয়ার কথা শোনা গিয়েছিল, পরে জানা যায়, তিনি ফরচুন বরিশালের হয়ে খেলবেন।

বিপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে জয়লাভ করে বরিশাল ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...