| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এলিমিনেটরের ম্যাচে অল আউটের পথে রংপুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৪:২৩:২৪
এলিমিনেটরের ম্যাচে অল আউটের পথে রংপুর

ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হল সৌম্য সরকারকে। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফিরে যান রংপুরের এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্সও। এলিমিনেটরের ডু অর ডাই ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪০ রান তুলতে পারার আগেই টপ অর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে ফেলেছে তারা।

রংপুর— ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে।

আজ (সোমবার) মিরপুর শেরে বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান। কিন্তু ব্যাট করতে নেমে ফ্র্যাঞ্চাইজিটির অবস্থা মহাবিপদে।

ইনিংসের দ্বিতীয় বলেই সিঙ্গেল নিতে গিয়ে ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান সৌম্য। পরবর্তী ওভারে নাসুম আহমেদের শিকার হয়ে ফিরে যান ভিন্স। ৭ বলের মধ্যে মাত্র ১ রান করতে পেরেছিলেন তিনি।

দ্বিতীয় ওপেনারের পর পরেই হাল ধরতে পারেননি সাইফ হাসান ও শেখ মেহেদী। নাসুম আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্প ভেঙে ফেলেন মেহেদী। পরের ওভারে খুলনা কাপ্তান মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০ বলে ৪ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...