| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

এইমাত্র পাওয়া ; মধ্যরাত থেকে বন্ধ থাকবে গণপরিবহন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০১ ২০:৩৪:৩৩
এইমাত্র পাওয়া ; মধ্যরাত থেকে বন্ধ থাকবে গণপরিবহন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। এই উপলক্ষে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান জানিয়েছেন, ইজতেমা এলাকার পরিবহন সেবা মধ্যরাত থেকে বন্ধ থাকবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

কমিশনার বলেন, "শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।"

তিনি আরও বলেন, "ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে, আর ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে, এসব সড়কে পণ্যবাহী যানবাহন চলাচল করবে না। শুধু ইজতেমা সংশ্লিষ্ট যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।"

নাজমুল করিম খান আরও জানান, "ইজতেমার মুরব্বিরা জানিয়েছেন যে রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না এবং শান্তিপূর্ণভাবে সব কিছু শেষ হবে।"

এবার বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। তৃতীয় ধাপ ৮ দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এবং ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এর পর, ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার টেলিভিশনে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবল থেকে ক্রিকেট, এশিয়ান গেমস থেকে ফিফা আসিয়ান ...