ব্রেকিং নিউজ ; অনির্দিষ্টকালের হরতালের ডাক দিল বিএনপি
সম্মেলন স্থগিতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি অনির্দিষ্টকালের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। এর আগে, বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সম্মেলন স্থগিতের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সম্মেলনের প্রার্থী ও ভোটাররা দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নেন। এই হরতাল কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন উপজেলা বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুওসুও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এ জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে জেলা বিএনপি হঠাৎ করে সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এই সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করা হয় এবং অনির্দিষ্টকালের হরতালের ডাক দেওয়া হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, "আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম, কিন্তু রাত ১১টায় জেলা বিএনপি থেকে হঠাৎ জানানো হয় যে শনিবারের সম্মেলন স্থগিত করা হয়েছে। আমরা জানতে চাই, কেন এই স্থগিতাদেশ? এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা হরতাল পালন করব, আর যদি তা উপেক্ষা করা হয়, তবে অবরোধ কর্মসূচি পালন করা হবে। আমরা এই সিদ্ধান্ত মানি না। জেলা বিএনপির নেতারা কত টাকার বিনিময়ে সম্মেলনটি স্থগিত করেছেন, সেটা আমরা জানব।"
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা অভিযোগ করে বলেন, "জেলা বিএনপির নেতাদের এই সিদ্ধান্তের পেছনে কার নির্দেশ আছে, তা আমাদের জানাতে হবে। যেখানে সব কিছু প্রস্তুত ছিল, সেখানে কেন সম্মেলন স্থগিত করা হলো? যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য করে, তাদের কোন ছাড় দেওয়া হবে না। এত দিন আন্দোলন করেছি আওয়ামী লীগকে হটাতে, আজ থেকে আন্দোলন করব বিএনপির ভেতরে চক্রান্তকারীদের হটানোর জন্য।"
তবে এই বিষয়ে জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
