| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কাকে বিয়ে করলেন সারজিস! যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ৩১ ২২:৩২:০৬
কাকে বিয়ে করলেন সারজিস! যা জানা গেল

হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেছেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর প্রকাশ করেছেন। সার্জিস আলমের বিয়ের খবর শুনে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে, বিয়ে সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন কবে, কোথায় এবং পাত্রী কে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, "অভিনন্দন বন্ধু! তোমার জীবন ভালোবাসায় ভরে থাকুক সারাজীবন, একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটাও।" এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক সদস্য যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করেছেন। আসিফ মাহমুদ সজীব লিখেছেন, "নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক।"

সার্জিস আলম বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক মাধ্যমে তার বিয়ের ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মজা করে প্রশ্ন তুলেছেন, "হেলিকপ্টার দিয়ে বিয়ে করতে গেছেন কিনা?" তবে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সার্জিস আলমের ছবিতে তাকে বিয়ের পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে, তার পাশে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, এবং অন্যান্য উপদেষ্টাগণ।

এদিকে, ১১ অক্টোবর হাসনাত আব্দুল্লাহর বিয়ের ঘটনায়ও সামাজিক মাধ্যমে নানা নাটকীয়তা সৃষ্টি হয়েছিল, যা ব্যাপকভাবে ভাইরাল হয়ে উঠেছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...