| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৪ বিভাগে বৃষ্টি নিয়ে নতুন খবর জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ৩১ ২০:৩১:৫২
৪ বিভাগে বৃষ্টি নিয়ে নতুন খবর জানাল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টায় নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশের মধ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা পরবর্তী পাঁচদিনের আবহাওয়ায় আরও কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের টেকনাফে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। এসময় বরিশাল বিভাগে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...