| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলে থেকেও নেত্রীর বার্তা অনুযায়ী কলকাঠি নাড়ছেন: সালমান এফ রহমান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৮ ১৯:২৬:১০
জেলে থেকেও নেত্রীর বার্তা অনুযায়ী কলকাঠি নাড়ছেন: সালমান এফ রহমান

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালমান এফ রহমান, যিনি অনেকের কাছে “দরবেশ বাবা” নামে পরিচিত, তার প্রভাব বরাবরই ছিল ব্যাপক। এমপি থেকে শুরু করে মন্ত্রীরাও তার কথায় উঠতে-বসতে বাধ্য হতেন। তবে ৫ আগস্টের নাটকীয় অভিযানে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি জেলে আছেন। তবুও তার প্রভাব থেমে নেই। জেলে বসেই তিনি নেত্রীর বার্তা অনুযায়ী বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, এমনকি আন্দোলনের প্রস্তুতির কথাও জানাচ্ছেন।

সকাল ৯টা ৫৭ থেকে ১০টা ২২ মিনিটের মধ্যে ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে বের করা হয় সালমান এফ রহমানসহ আরও নয়জন আসামিকে। তাদের তোলা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে। কাঠগড়ায় ওঠার পরপরই তার আইনজীবীরা তার কাছে যান।

আইনজীবী গোলাম মমতাজ ও মুকুল তার সাথে কিছুক্ষণ কথা বলেন। এ সময় সালমান এফ রহমান জানতে চান শ্রমিকদের অবস্থা। তিনি বলেন, “সরকার ৪০ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে। আমি চেয়েছিলাম কোম্পানিটা চালু থাকুক। এখন দেশের পরিস্থিতি যেমন, তাতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

এক পর্যায়ে মুচকি হেসে তিনি বলেন, “নেত্রী কী বার্তা দিয়েছেন?” তার এই মন্তব্য ইঙ্গিত দেয়, জেলে থেকেও তিনি নেত্রীর নির্দেশনার সঙ্গে পুরোপুরি যুক্ত।

একজন সাংবাদিক যখন সালমান এফ রহমানের কাছে জেলে তার অবস্থা জানতে চান, তিনি অভিযোগ করেন, “আপনারা তো লেখেন, আমাকে হটপটে খাবার দেয়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। ঠিক সময়ে খাবারই দেয় না। রাতের খাবার বিকেল ৪টায় দেয়। কোরআন শরীফ বা জায়নামাজও দেয় না। এমনকি পরিবারের সঙ্গে ফোনে কথাও বলতে দেয় না। আমি অনেক আগে থেকেই ফ্লোরে ঘুমাই।”

জেলে থেকেও তার নির্দেশনায় শ্রমিকরা মাঠে নেমেছে বলে অভিযোগ ওঠেছে। তার এই প্রভাব বিস্তার এবং নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...