বিশেষ কারনে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ
এবাদত হোসেন বল করেছিলেন ফুল লেন্থে। লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরেই পিচ করছিল বলটা। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা মিরাজও অনেকটা জায়গা ছেড়ে খেলতে চাইলেন বলটাকে। বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প। ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস থামে সেখানেই।
তবে বিপত্তি বাধে এরপরেই। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। বরং পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। তামিম ইকবাল-এবাদত সবাই এগিয়ে এসেছেন। মাঠে একপর্যায়ে ডেকে আনা হয় ফিজিও। কিন্তু সেখানেও সুস্থ করা যায়নি খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজকে। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। মিরাজকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে চড়ে।
এবাদতের জন্য এই উইকেট অবশ্য বিশেষ কিছুই। ২০২৩ সালে এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন বেশ অনেকটা দিন। ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। সেখানে নিয়মিত উইকেটও পেয়েছেন। তবে বিপিএলের মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই। আর সেটাকে রাঙিয়েও রেখেছেন তিনি। মিরাজকে করেছেন বোল্ড। বহুদিন পর শের-ই বাংলা স্টেডিয়ামে দেখা গেল এবাদতের সেই চিরচেনা স্যালুট।
এর আগে নাইম শেখকে নিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মিরাজ। ৫.৩ ওভারে আউট হওয়ার আগে দুজনের উদ্বোধনী জুটি থেকে এসেছে ৪৭ রান। বাকি ৩ বল থেকে এসেছে আরও ৯ রান। পাওয়ারপ্লে শেষে খুলনার স্কোরবোর্ডে ছিল ৫৬ রান।
আসরে টিকে থাকার লড়াইয়ে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা। এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। তবে খুলনার শেষ চার নিশ্চিত করতে হলে বরিশালকে হারাতেই হবে। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মিরাজের খুলনা তালিকার পঞ্চম স্থানে আছে। আজ জিতলে তারা চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মতো ১০ পয়েন্ট অর্জন করে লড়াইয়ে ফিরবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
