| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর, জানা গেল সত্যতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৫ ১৮:১৪:২৯
প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর, জানা গেল সত্যতা

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর উত্তেজনা সৃষ্টি হয়। ফেসবুকে এই খবর ছড়িয়ে পড়লে যুবলীগের নেতাকর্মীরা বানসা বাজার এলাকায় শোডাউন করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫) নামে দুই ব্যক্তিকে। তারা স্থানীয়ভাবে যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে গুজব ছড়ানোর পর যুবলীগের কর্মীরা শোডাউন করলে বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। চাটখিল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, “গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।”

এ ঘটনার পর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, গুজব থেকে সৃষ্ট এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...