| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক গুরুতর আহত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৫ ১২:০৮:১৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাবিল (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত হাবিল জেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা এবং বেলাল হোসেনের ছেলে।

হাবিলের ভাবী সুলেখা খাতুন জানিয়েছেন, হাবিল সীমান্তে কোনো অবৈধ কার্যক্রমে যুক্ত ছিলেন না। তিনি সেখানে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি হাবিলের বুকে বিদ্ধ হলে, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ ডা. কাউসার হাসান জানান, হাবিলের বুকের ডান পাশে গুলি লেগেছে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা সংকটাপন্ন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে সীমান্তে ৬-৭ জন চোরাকারবারি ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল। সে সময় গুলির শব্দ শোনা যায়। তবে কারও আহত হওয়ার বিষয়টি বিজিবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ প্রায়ই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। কৃষিকাজ বা সাধারণ মানুষের সীমান্ত এলাকায় চলাচলের সময় তারা অহেতুক গুলি চালায়, যা মানবাধিকারের লঙ্ঘন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...