| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের মানুষকে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৩ ২০:২৪:৩১
বাংলাদেশের মানুষকে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সেনাবাহিনী আরও উন্নত ও যুদ্ধপ্রস্তুত হয়েছে। সেনাবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজও এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সামরিক রীতি অনুযায়ী, তিনি ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন।

সেনাপ্রধান বলেন, রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, সেনাবাহিনী আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে সেনাপ্রধানকে সামরিক রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন।

এই আয়োজনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...