| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

‘৩ বিশ্বকাপ ট্রফি’, মেসির বিশেষ উদযাপন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৯ ২১:৪৭:২৭
‘৩ বিশ্বকাপ ট্রফি’, মেসির বিশেষ উদযাপন

প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সময় রোববার সকালে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মূল ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়, যেখানে গোল করেন লিওনেল মেসি। তার সেই গোল উদযাপন ছিল বিশেষ এবং ভিন্ন।

ম্যাচের ৩১তম মিনিটে গোল হজম করে মায়ামি, কিন্তু খুব দ্রুতই সমতায় ফিরে আসে তারা। ২ মিনিট পরেই মেসি লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে মায়ামিকে সমতায় ফিরিয়ে আনেন। এরপর তার যে উদযাপন ছিল, সেটি দর্শকদের নজর কেড়েছে।

মেক্সিকোর ক্লাব আমেরিকার সমর্থকদের গ্যালারির দিকে তাকিয়ে মেসি প্রথমে দুই হাত উঁচিয়ে ধরেন। এরপর তিনি তার জার্সি নম্বরের দিকে ইশারা করে তিনটি আঙুল উঁচিয়ে ধরেন, এবং শূন্যের ইঙ্গিত করেন। ধারণা করা হচ্ছে, মেসি মেক্সিকোর শূন্য বিশ্বকাপের তুলনায় আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ ট্রফি দেখাতে চেয়েছেন।

এমন উদযাপনের কারণও ছিল। ম্যাচের শুরু থেকেই মেসিকে দুয়ো দিচ্ছিলেন ক্লাব আমেরিকার সমর্থকরা, যারা মূলত মেক্সিকান। গোলের পর হয়তো সে দুয়োর জবাবই দিয়েছেন মেসি।

মেসি এবং মেক্সিকোর সম্পর্কটি ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে তেমন ভালো নয়। ওই আসরে মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি ছিল তাদের জন্য বাঁচা-মরার লড়াই, যেখানে আর্জেন্টিনা ২-০ গোলে জয়ী হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...