| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ পরিস্থিতি, নি'হ'ত ১২ ভারতীয় সেনা, নিখোঁজ ১৬ জন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৮ ০৯:৩৪:২২
ভয়াবহ পরিস্থিতি, নি'হ'ত ১২ ভারতীয় সেনা, নিখোঁজ ১৬ জন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষে লড়াই করে প্রাণ হারিয়েছেন ১২ জন ভারতীয় নাগরিক। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ১২৬ জন ভারতীয়ের মধ্যে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। তবে বর্তমানে ১৮ জন যুদ্ধক্ষেত্রে আছেন, যাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর প্রাণ হারিয়েছেন ১২ জন। তিনি আরও জানান, যারা এখনো রাশিয়ার হয়ে লড়ছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে।

কেরালার এক যুবকের মৃত্যুর খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে। নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনায় বিষয়টি তুলে ধরেছেন। গত বছরের জুলাই ও অক্টোবরে ব্রিকস সম্মেলনে মোদি প্রতারণার শিকার ভারতীয়দের মুক্তির জন্য পুতিনকে অনুরোধ করেন। পুতিন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এক মানবপাচার চক্র তরুণ ভারতীয়দের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। রাশিয়ায় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ইতোমধ্যে এই চক্রের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তরুণদের প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল।

ভারত সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর দেশে ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। মানবপাচারের শিকার হয়ে ভারতীয়দের প্রাণহানির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...