| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পারিশ্রমিক না পেয়ে বিপিএলে ক্রিকেটারদের অনুশীলন বর্জন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৫ ১৫:৪৭:২১
পারিশ্রমিক না পেয়ে বিপিএলে ক্রিকেটারদের অনুশীলন বর্জন

বিপিএলের চলতি আসরে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন থেকে সরে দাঁড়িয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। আজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের কথা থাকলেও, নির্ধারিত সময়ে কোনো অনুশীলন শুরু হয়নি। পরে প্রায় এক ঘণ্টা পর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ক্রিকেটারদের বিশ্রামের জন্য দিনের অনুশীলন বাতিল করা হয়েছে।

তবে আড়ালের সত্যিটা ভিন্ন। জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদেই ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেছেন। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ খেলোয়াড়দের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দিলেও তা বাউন্স করেছে। অপরদিকে দলের কোচরা তাদের নির্ধারিত ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।

বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের মোট পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করার কথা। তবে আর্থিক সংকটের অজুহাতে অনেক ফ্র্যাঞ্চাইজি সেই নিয়ম মানেনি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়ার কথা থাকা জামানতও অনেক দল পরিশোধ করেনি।

বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঢাকায় সংবাদমাধ্যমকে জানান, পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হবে এবং বিসিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখভাল করছে। রাজশাহীর এক ক্রিকেটার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, বিসিবি সভাপতির আশ্বাসে তারা অপেক্ষা করছেন, তবে এখনো কোনো সমাধান হয়নি।

এ পরিস্থিতিতে দুর্বার রাজশাহীর পারফরম্যান্সও ব্যাহত হচ্ছে। খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ এবং অনিশ্চয়তা দলীয় মনোবলে প্রভাব ফেলছে। পারিশ্রমিক নিয়ে এই সংকট কবে কাটবে, সেটাই এখন বড় প্রশ্ন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...