| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৯ ১৪:২৬:১৪
ব্রেকিং নিউজ ; পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিদ্রোহী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চাকরিচ্যুত সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল করে শাহবাগে এসে তারা অবস্থান নেন এবং তাদের দাবিগুলি জানাতে বিক্ষোভ শুরু করেন।

সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন এক প্রহসনে পরিণত হয়েছে। তারা দাবি করেন, এই মামলায় জড়িত সকল মিথ্যা মামলা বাতিল করা হোক এবং কারাগারে আটক থাকা সদস্যদের দ্রুত মুক্তি দেওয়া হোক। কেরানীগঞ্জে আদালত বসানোর কথা থাকলেও, সেটি না হওয়ায় তারা এটিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

পিলখানা হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করে তারা বলেন, বিডিআর সদস্যরা দেশবিরোধী চক্রান্তের শিকার। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে একটি বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে, যার জন্য তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত। তারা হুঁশিয়ারি দেন, তাদের তিনটি দাবির মধ্যে অন্তত কারাবন্দীদের মুক্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না এবং তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।

বিক্ষোভকারীরা নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হল, পিলখানা হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে করা এবং আহত ও নির্যাতিত সদস্যদের সুবিচার নিশ্চিত করা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...