| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৪০ মিনিটে ৫টি আফটারশক!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৭ ১০:২৬:৪৮
ব্রেকিং নিউজ ; ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৪০ মিনিটে ৫টি আফটারশক!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৬টা ৫৫ মিনিটে নেপালের স্থানীয় সময় এ ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন নেপালের পাশাপাশি চীন, ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শক্তিশালী এই ভূমিকম্পের পর, প্রায় ৪০ মিনিটের ব্যবধানে একই স্থানে আরও ৫টি আফটারশক (পরাঘাত) অনুভূত হয়। ইউএসজিএস জানায়, প্রথম আফটারশকটি অনুভূত হয় সকাল ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে আরও একটি ৪.৯ মাত্রার আফটারশক আঘাত হানে।

নেপালে বারবার এমন ভূমিকম্পের ঘটনা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এই অঞ্চলটির বৈশিষ্ট্যকে আরও স্পষ্ট করে তুলেছে। তবে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...