| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভিসা-ইকামা নিয়ে সৌদি প্রবাসীদের জন্য বিশাল বড় দুঃসংবাদ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ০৯:৩৯:৪৯
ভিসা-ইকামা নিয়ে সৌদি প্রবাসীদের জন্য বিশাল বড় দুঃসংবাদ

সৌদি আরবের ভিসা ও ইকামাসহ সাত ধরনের সেবার ফি বাড়ানোর ঘোষণায় প্রবাসী শ্রমিকরা আশঙ্কিত। সৌদি আরবের ব্যবসায়িক প্ল্যাটফর্ম "আবসার" গতকাল এই ফি বৃদ্ধির ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, যা গালফ নিউজে প্রকাশিত হয়।

নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরবে প্রবেশ এবং বহির্গমনের জন্য ভিসা ফি ১০৩.৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল অনেক কম। বসবাসের অনুমতির জন্য নতুন ফি হয়েছে ৫১.৭৫ রিয়াল এবং চূড়ান্ত বহির্গমন ফি ৭০ রিয়াল।

এছাড়া, সৌদি আরবে প্রবাসী কর্মীদের পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে হলে ৬৯ রিয়াল ফি দিতে হবে। প্রবাসীদের রিপোর্ট ফি বাড়িয়ে ২৮.৭৫ রিয়াল করা হয়েছে। এই রিপোর্টের মাধ্যমে প্রবাসীরা তাদের অবস্থান বা কাজের পরিবর্তন সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন।

আবসার তাদের এক পোস্টে জানিয়েছে, ভ্রমণ ভিসায় আসা প্রবাসী যদি হারিয়ে যান, তবে তাকে ফিরিয়ে আনতে হলে ব্যক্তি বা কর্তৃপক্ষকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে একটি হলো, ভিসাটি ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণের হতে হবে, এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে। এই রিপোর্ট দাখিলের পরে তা আর প্রত্যাহার করা যাবে না।

এছাড়া, সৌদি আরবের অভ্যন্তরীণ আইন অনুযায়ী ভিসা এবং ইকামার ফি বৃদ্ধির ফলে প্রবাসী কর্মীদের জন্য বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে, যেসব প্রবাসী দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করছেন, তাদের জন্য এই নতুন ফি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...