| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ শ্রীলঙ্কার হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৫ ২২:৩১:৩৪
অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ শ্রীলঙ্কার হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায়। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি পরখ করতে শ্রীলঙ্কায় চার ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে ইয়াং টাইগ্রেসরা। আজ (রোববার) থার্স্টন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। ২০ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় দল।

অধিনায়ক সুমাইয়া আক্তার প্রাথমিক বিপর্যয় সামাল দিতে লড়াই করেন। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ২৯ রান। পরে জান্নাতুল মাওয়া ৩৫ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের রান ১০০ ছাড়াতে সাহায্য করেন। তবে পুরো ইনিংস ১৯.৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রাশ্মিকা সেওয়ান্দি, প্রমোদি মেথসারা ও লিম্মে থিলকারাত্নে দুটি করে উইকেট নেন।

১১০ রানের সহজ লক্ষ্য তাড়ায় নিয়মিত উইকেট হারালেও জয়ের পথে খুব একটা চাপে পড়তে হয়নি শ্রীলঙ্কার মেয়েদের। ১৮.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে তারা জয় নিশ্চিত করে। শ্রীলঙ্কার ভিমুস্কা বালাসুরিয়া ৩০ বলে অপরাজিত ২৯ রান করে দলের জয় নিশ্চিত করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...