| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ‘কত স্মৃতি আপনার সাথে, কীভাবে ভুলবো

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৪ ২০:৫২:০৬
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ‘কত স্মৃতি আপনার সাথে, কীভাবে ভুলবো

জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান (৭৬)-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। শনিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অঞ্জনার সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

জায়েদ খান লেখেন, ‘কত স্মৃতি আপনার সাথে, কীভাবে ভুলবো? না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা সুলতানা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অঞ্জনা রহমান শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজার নামাজ শনিবার সকাল ১১টায় এফডিসিতে অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার বিকেলে তার মেয়ে নিশাত মনি জানিয়েছিলেন, পিজি হাসপাতালে তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

অঞ্জনা একাধারে ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের এই নায়িকা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকলেও বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত ছিলেন। তিনি তার কর্মজীবনে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...