| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বিপিএলে বড় দুর্ঘটনা; স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাব্বির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৩ ১৬:৪৮:২০
বিপিএলে বড় দুর্ঘটনা; স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাব্বির

আজ (শুক্রবার) বিপিএলে দিনের প্রথম ম্যাচে রাজশাহী এবং চিটাগং কিংসের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই চলছে। ম্যাচের প্রথম ইনিংসে গুরুতর ইনজুরিতে পড়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার সাব্বির হোসেন। সতীর্থ শফিউল ইসলামের সঙ্গে মাথায় ধাক্কা লাগায় তাকে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম কিংস বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান চট্টগ্রামের হয়ে প্রথম সেঞ্চুরি অর্জন করেছেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইনিংসের ১৪তম ওভারে ঘটে সাব্বিরের ইনজুরির ঘটনাটি। উসমান খানের ব্যাট থেকে বল ফাইন লেগ ও থার্ড ম্যানের মাঝামাঝিতে ক্যাচ ওঠে। সেটি ধরতে ছুটে যান শফিউল ইসলাম, বিপরীত দিকে সাব্বিরও ক্যাচ নিতে দৌড়ান। কিন্তু একে অপরকে না দেখতে পেয়ে তাদের মাথায় ধাক্কা লাগে এবং সাব্বির মাটিতে লুটিয়ে পড়েন।

ফিজিও কয়েক মিনিট সাব্বিরের চোট পর্যবেক্ষণ করেন, কিন্তু অবস্থা আরও খারাপ দেখে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে কিছুটা হাঁটতে দেখা যায় সাব্বিরকে, তবে ধারণা করা হচ্ছে যে তিনি বড় ধরনের আঘাত পেয়েছেন।

এদিকে, ম্যাচে রাজশাহী টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে। উসমান খান ১১৮ রানে অপরাজিত আছেন, অন্যদিকে গ্রাহাম ক্লার্ক ৪০ এবং মোহাম্মদ মিঠুন ২৮ রান করে আউট হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...