| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের প্রথম দিনের বাইক বিজয়ী হৃদয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩১ ১০:২০:৫৩
বিপিএলের প্রথম দিনের বাইক বিজয়ী হৃদয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ নতুন সংযোজন হিসেবে দর্শকদের জন্য র‍্যাফেল ড্র শুরু করা হয়েছে। আগের বিপিএলে ক্রিকেট বোর্ড কুইজের আয়োজন করেছিল, কিন্তু এবারে এতে যুক্ত হয়েছে নতুন এক মাত্রা। দর্শকদের বিপিএলের সাথে আরও বেশি সম্পৃক্ত করতে রাখা হয়েছে ই-বাইক জেতার সুযোগ, যার প্রথম দিনের বিজয়ী হয়েছেন মোহাম্মদ হৃদয়।

বিপিএল শুরুর একদিন আগে ঘোষণা করা হয়, প্রতিটি ম্যাচের দিনে মাঠে উপস্থিত এক দর্শক পাবেন রেভো ই-বাইক। প্রতিটি ম্যাচের প্রথম ম্যাচ শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে বিজয়ীকে সেই বাইক তুলে দেওয়া হবে। গতকাল এই নিয়মে বিপিএল-২০২৫-এর প্রথম ই-বাইক বিজয়ী নির্বাচিত হন।

প্লেঅফের সময় পুরস্কারের সংখ্যা বাড়বে। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিন দুজন বিজয়ী পাবেন রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন তিনজনকে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে ই-বাইক দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

উল্লেখ্য, গতকাল থেকে শুরু হওয়া এই বিপিএল চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, এবং খেলা অনুষ্ঠিত হবে ২৪টি ম্যাচের মাধ্যমে। প্রতিটি ম্যাচেই থাকছে দর্শকদের জন্য এই বিশেষ ব্যবস্থা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...