হাসনাত-সারজিসের বাড়িতে ২৫০ কোটি টাকা, বেরিয়ে এলো আসল তথ্য
হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বাড়ি থেকে ৩০০ কোটি টাকা উদ্ধার হওয়ার খবরটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রোববার প্রতিষ্ঠানটি একটি বিস্তারিত প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বাড়ি থেকে যথাক্রমে ১০০ কোটি ও ২০০ কোটি টাকা উদ্ধারের দাবি অসত্য। এই দাবি পক্ষে একটি খণ্ডিত ভিডিও উপস্থাপন করা হয়েছে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. তারিকুল ইসলামের বক্তব্যের একটি অংশ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
রিউমার স্ক্যানারের অনুসন্ধান থেকে জানা গেছে, বিতর্কিত ভিডিওটি আসলে তারিকুল ইসলামের একটি বক্তব্যের অংশ, যা গত ১৯ অক্টোবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। ভিডিওটির ৯ মিনিট থেকে ৯ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে ভুয়া ভিডিওটির পুরোপুরি মিল পাওয়া যায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারিকুল ইসলাম কখনোই তার বক্তব্যে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে টাকা পাওয়ার কথা বলেননি। বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি নিয়ে কথা বলেছেন। তার ভাষায়, “এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই নেতৃত্ব দিতে পারতেন না।”
এছাড়া, গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বাড়ি থেকে টাকা উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি। তাই রিউমার স্ক্যানার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছে।
রিউমার স্ক্যানারের প্রতিবেদনে স্পষ্টভাবে জানানো হয়েছে, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বাড়ি থেকে ৩০০ কোটি টাকা পাওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়া। ভিডিও ক্লিপটির অপব্যবহার করে এই মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যা সরাসরি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ।
তথ্য যাচাই ও সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য থেকে সতর্ক থাকার জন্য রিউমার স্ক্যানার সকলকে আহ্বান জানিয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
