| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ৩১ ডিসেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৮ ২১:৩৯:৫০
হঠাৎ ৩১ ডিসেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা

আগামী ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা একযোগে একই ধরনের পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি করেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তারা এই ক্যাম্পেইন চালান।

ফেসবুকে এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক রিফাত রশীদসহ আরও অনেকেই।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, “৩১শে ডিসেম্বর, শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ অর নেভার।”

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, “৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য...” সমন্বয়ক রিফাত রশীদ তার পোস্টে উল্লেখ করেছেন, "৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সবচেয়ে বড় বিপ্লবী পদক্ষেপ নিতে যাচ্ছে।"

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?”। একইভাবে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে লিখেছেন, "অল আয়েজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকাল ৩টা।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত অন্যান্য সদস্যরাও এই বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...