| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নির্বাচনী তফসিল ঘোষণার সময় জানাল নির্বাচন কমিশন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৫ ১৬:৫৭:৫৪
নির্বাচনী তফসিল ঘোষণার সময় জানাল নির্বাচন কমিশন

আগামী বছরের সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রস্তুত, সীমানা পুনঃনির্ধারণ এবং রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং দুর্বৃত্তায়ন রোধে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি জরুরি। তিনি আরও জানান, সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুসরণ করেই কমিশন কাজ করবে।

ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনঃনির্ধারণ এবং রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ শেষ করার পরেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সিইসি নাসির উদ্দীন আরও জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটের আগে বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন, তার সবই করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...