| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অবশেষে বেড়িয়ে এলো জাহাজে ৭ খু*নে'র আসল রহস্য,একমাত্র আসামি আ'ট'ক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৫ ১৩:২৭:১২
অবশেষে বেড়িয়ে এলো জাহাজে ৭ খু*নে'র আসল রহস্য,একমাত্র আসামি আ'ট'ক

অবশেষে উন্মোচিত হলো মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের প্রকৃত রহস্য। একমাত্র অভিযুক্ত আকাশ মণ্ডল ইরফান আটক হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

কুমিল্লা র‌্যাব-১১ এর মেজর সাকিব হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন বেতন-ভাতা না পাওয়া ও মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহারের ক্ষোভ থেকেই ইরফান এই হত্যাকাণ্ড ঘটান।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ইরফান পাবনার একটি বাজার থেকে ঘুমের ওষুধ কিনে আনেন এবং রান্নার সময় খাবারে মিশিয়ে দেন। খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে, তিনি হাতে গ্লাভস পরে জাহাজে রাখা চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের সময় জাহাজ মাঝ নদীতে নোঙর করা ছিল। সবাইকে হত্যা নিশ্চিত করার পর ইরফান একটি ট্রলার নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতদের মধ্যে আছেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিনচালক সালাউদ্দিন এবং বাবুর্চি রানা কাজী। আহত হয়েছেন সুকানি জুয়েল।

মঙ্গলবার রাতে জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ হাইমচর থানায় অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে মামলা করেন। এর আগে, সোমবার চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদীতে সারবাহী জাহাজ এমভি আল বাখেরা থেকে ৫ জনের মরদেহ এবং ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে আরও ২ জন পরে মারা যান।

রোববার সকালে জাহাজটি চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে রওনা দেয়। পরে মালিকপক্ষের সন্দেহ হওয়ায় অন্য একটি জাহাজের মাধ্যমে যোগাযোগ করলে আল-বাখেরায় রক্তাক্ত অবস্থায় নিহতদের পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী জাহাজে পৌঁছে মরদেহ এবং আহতদের উদ্ধার করে।

র‌্যাবের ভাষ্যমতে, মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যা করার সময় অন্যরা বিষয়টি দেখে ফেলায় ইরফান বাধ্য হয়ে সবাইকে হত্যা করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...