| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশেই দিনদুপুরে ব্যাংকে ডাকাতদের হানা, জিম্মি সবাই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৯ ১৬:৩৬:০৭
বাংলাদেশেই দিনদুপুরে ব্যাংকে ডাকাতদের হানা, জিম্মি সবাই

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় এক দল ডাকাত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলেছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ডাকাতদের আটক এবং জিম্মিদের উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাংকটি ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চলছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাত দল ব্যাংকের শাখায় প্রবেশ করে। এরপর তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। খবর পাওয়া গেছে, প্রায় ১০ জন ব্যাংকের কর্মকর্তা এবং ১৫ জনের মতো গ্রাহক বর্তমানে ব্যাংকের ভেতরে জিম্মি অবস্থায় রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ডাকাতরা অস্ত্র ব্যবহার করে ব্যাংকের সদস্যদের জিম্মি করেছে এবং তাদের মুক্তির জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে এবং অভিযান পরিচালনা করছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, "ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে বলে আমাদের ধারণা। আমরা তাদের আটক করার জন্য চেষ্টা করছি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...