| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পিলখানায় হ*ত্যা'কা*ণ্ড: ট্রাইব্যুনালে হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে মা'ম'লা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৯ ১৬:১৬:৪৪
পিলখানায় হ*ত্যা'কা*ণ্ড: ট্রাইব্যুনালে হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে মা'ম'লা

পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীসহ মোট ৫৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার পরে, পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেন।

অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট উদয় তাসমীর জানান, "২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার প্রমাণ আমরা পেয়েছি। এই ঘটনার সাথে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা জড়িত ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলে এবং তার স্বৈরশাসন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে দেশের শক্তিশালী বাহিনীকে ধ্বংস করতে এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন। আজ শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমরা এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছি।"

তিনি আরও বলেন, "যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা রয়েছেন। আমাদের অভিযোগ স্পষ্ট। দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটের মধ্যে ফেলে, আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শ প্রতিষ্ঠা করতে দেশপ্রেমিক, দক্ষ ও যোগ্য অফিসারদের খুন করা হয়েছে। তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। তাই কমিশন গঠনের মাধ্যমে এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...