| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৮ ১৭:১৩:০০
ব্রেকিং নিউজ ; রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর বনানী কড়াইল বস্তির বউবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানী কড়াইল বস্তির বউবাজার এলাকায় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে। তবে রাস্তায় তীব্র যানজটের কারণে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নিচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে লেক সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনটি আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...