| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ভয়ানক দুর্ঘটনায় দুই কোরআনে হাফেজ ইমাম ও মুয়াজ্জিনের মৃ'ত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৮ ১৭:০৫:০৪
ভয়ানক দুর্ঘটনায় দুই কোরআনে হাফেজ ইমাম ও মুয়াজ্জিনের মৃ'ত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কোরআনে হাফেজ ইমাম ও মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ বড়বাইদ এলাকায়, যেখানে একটি মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি সড়কের পাশের খালে উল্টে পড়ে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের বাসিন্দা হাফেজ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের বাসিন্দা হাফেজ হাসান শিরাজী (১৮)।

তারা দুজনই মধুপুরের কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া, তারা বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমদিয়া দাওরা হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মসজিদে আযান দেয়ার জন্য মাদরাসা থেকে মোটরসাইকেলে করে তারা মসজিদে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...