সব জলঘোলা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ডেল চূড়ান্ত!
নতুন মোড়কে পুরনো খবর! ক্রিকেট দুনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রায় প্রতিদিনই ভেসে আসছে নতুন নতুন তথ্য। তবে সবার মূল বার্তাটি একই—ভারতের দাবি মেনে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তানে খেলবে না; বরং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিষয়টি এখন প্রায় নিশ্চিত।
এদিকে, নতুন করে আলোচনায় উঠে এসেছে আইসিসি ও পাকিস্তানের বিভিন্ন শর্ত। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে খেলবে না। তাদের ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দুবাইয়ে আয়োজনের শর্তে পিসিবির দাবি মেনে নিয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। তবে এই চুক্তি ২০২৭ সাল পর্যন্ত সীমাবদ্ধ।
তাছাড়া, আগামী বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচের জন্য বিকল্প ভেন্যু নির্ধারণের কথাও ভাবা হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২৭-৩১ সময়ে পাকিস্তানকে নারী আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হতে পারে। তবে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ আয়োজনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি।
সব জটিলতা সত্ত্বেও, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পিসিবি-ই থাকবে। ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল এবং ফাইনাল হবে আরব আমিরাতে। অন্যদিকে, পাকিস্তানে হবে একটি সেমিফাইনালসহ মোট ১০টি ম্যাচ। তবে, ভারত সেমিফাইনাল বা ফাইনালে না উঠলে, এই দুটি ম্যাচও পাকিস্তানে হতে পারে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ বিসিসিআই, পিসিবি এবং আইসিসির বৈঠকের পর চূড়ান্ত সূচি প্রকাশিত হতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
