| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আজ টি-টেনে ব্যাটিংয়ে নেমে যত রান করলেন ল'ড সাব্বির রহমান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১১ ২২:৫২:৫৩
আজ টি-টেনে ব্যাটিংয়ে নেমে যত রান করলেন ল'ড সাব্বির রহমান

আজ থেকে শুরু হলো লঙ্কা টি-টেন টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে জাফনা টাইটান্স দুর্দান্ত ৮ উইকেটের জয় নিয়ে টুর্নামেন্টের শুরু করেছে।

পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১০৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ইনিংসের প্রথম বলেই কুশল পেরেরাকে হারিয়ে ফেলে টাইগার্স। তবে তিনে নেমে দাসুন শানাকা দুর্দান্ত ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়ান। তার বিধ্বংসী ১৭ বলে ৫১ রানের ইনিংসে দলটি লড়াইয়ের পুঁজি পায়। কিন্তু শানাকার বিদায়ের পর টাইগার্সের ব্যাটিংয়ে ধস নামতে থাকে।

অধিনায়ক শানাকার পর আর কেউ ইনিংস টানতে পারেননি। পাঁচ নম্বরে নামা বাংলাদেশের সাব্বির রহমানও ব্যর্থ হন। মাত্র ৪ বল খেলে ৩ রান করে তিনি আউট হয়ে যান।

১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাফনা টাইটান্সও শুরুতে ধাক্কা খায়। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার নুয়ান্দো পেরেরা ডাক মেরে ফিরে যান। এরপর তিনে নামা চারিথ আসালঙ্কাও সুবিধা করতে পারেননি, ৮ বলে ১২ রান করে আউট হন।

৩২ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন দুই বিদেশি ব্যাটার টম কোলার-ক্যাডমোর ও টম আবেল। তাদের দারুণ ব্যাটিংয়ে মাত্র ৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পূর্ণ করে জাফনা টাইটান্স।

ক্যাডমোর ছিলেন বিধ্বংসী, ২১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন আবেল, যিনি অপরাজিত ছিলেন ৩৩ রানে।

বাংলা টাইগার্সের জন্য এই ব্যাটিং ব্যর্থতা ছিল হারের মূল কারণ। সামনের ম্যাচগুলোতে দলের ব্যাটিং ইউনিটকে আরও দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশা করা যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...