| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর সরাসরি যার উপর দোষ চাপালেন অধিনায়ক মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১১ ১১:৩৯:০৫
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর সরাসরি যার উপর দোষ চাপালেন অধিনায়ক মিরাজ

ওয়ানডে ফরম্যাটে গত এক দশক ধরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চমকপ্রদ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যগুলো ছিল অনেকটা উল্লেখযোগ্য। গত ১০ বছরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে কখনো হারেনি বাংলাদেশ। এমনকি সব ফরম্যাট মিলিয়ে টানা ১১টি ম্যাচ অপরাজিত ছিল তারা।

দুই বছর আগে, বাংলাদেশ ক্যারিবিয়ানদের নিজেদের মাঠে হোয়াইটওয়াশ করে ফিরেছিল। কিন্তু এবার, অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টানা দুই ওয়ানডে হেরে সিরিজ হেরে বসে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছুটা আশা জাগালেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল অত্যন্ত দুর্বল। এক সময় দলীয় ১০০ রানও পেরোতে পারেনি টাইগাররা, এবং মাত্র ৬ উইকেট হারিয়ে তারা বিপদে পড়ে।

ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ ব্যাটারদের সমালোচনা করেন। তিনি জানান, এমন পিচে ৩০০ রান করার সুযোগ ছিল, "৪ উইকেট পড়ার পরও আমি বিশ্বাস করেছিলাম আমরা ফিরে আসতে পারব। তবে আমাদের স্কোর ছিল যথেষ্ট নয়, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।"

নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও মিরাজ স্বীকার করেন, "মাঝের ওভারগুলোয় আমাদের ব্যাটিং ভালো ছিল না। কোনো জুটি গড়তে পারিনি, একে একে উইকেট হারাতে থাকি। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেললেও, ভুলটা আমাদেরই ছিল।"

তবে বোলারদের প্রশংসা করতে ভোলেননি মিরাজ। তিনি বলেন, "প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে রানা ছিল দারুণ। এই পিচে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুবই কঠিন।"

এখন অপেক্ষা সিরিজের শেষ ম্যাচের জন্য, যা আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...