| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ভরিতে ২ হাজার টাকা বাড়ল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১০ ২০:৫১:২০
ব্রেকিং নিউজ ; ভরিতে ২ হাজার টাকা বাড়ল সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৬৬ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে, ২২ ক্যারেট সোনার এক ভরি দাম হবে ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, যা আগে ছিল ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।

সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, বর্তমানে স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে আসলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১০ ডিসেম্বর) থেকে নতুন দামে সোনা বিক্রি হবে। এর আগে, গত ১ ডিসেম্বর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ৯২ হাজার ৯৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। রুপার দাম অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৫৮৬ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...