| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

একলাফে ব্যাপক বাড়ল সয়াবিন তেলের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৯ ১৯:০০:৫৭
একলাফে ব্যাপক বাড়ল সয়াবিন তেলের দাম

ভোজ্যতেলের বাজারে কয়েকদিনের অস্থিরতার পর বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। দুই ধরনেই প্রতি লিটারে ৮ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা হবে, এবং খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৭ টাকা। এর আগে, বোতলজাত তেলের দাম ছিল ১৬৭ টাকা এবং খোলা তেলের দাম ছিল ১৪৯ টাকা।

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, “বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি চলছিল, যা নিয়ে সরকারের বেশ কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভোক্তারাও সমস্যায় পড়েছিলেন। তাই তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আশা করছি, বাজারে তেলের ঘাটতি আর হবে না।”

তিনি আরও বলেন, "এপ্রিল মাসে তেলের দাম ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় বাজারে মজুতদারির পরিমাণ বেড়ে গেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটি যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে এবং তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।"

ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানির সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার জানান, "কিছুদিন ধরে আমরা কীভাবে তেলের সরবরাহ নিশ্চিত করা যায়, তা নিয়ে কাজ করেছি। বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ১২০০ ডলার পৌঁছেছে, যা এপ্রিলে ছিল ১০৩৫ ডলার। এর কারণে প্রতি লিটারে ৮ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

উপদেষ্টা আরও বলেন, "বিশ্ববাজারে তেলের দাম এখনও অস্থিতিশীল, এবং দাম আরও বাড়তে পারে। তবে দেশের মধ্যে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।"

এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, “অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে আলুর দামে এখনও অস্থিরতা রয়েছে। তবে নতুন আলু উঠলে কয়েক সপ্তাহের মধ্যে দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...