| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ: সারাদেশে ভারতীয় পণ্য বর্জন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৮ ০৯:২০:২৫
ব্রেকিং নিউজ: সারাদেশে ভারতীয় পণ্য বর্জন

ফেনী জেলা শাখার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট অভিযোগ করেছে, সনাতন ধর্মের নাম ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় অবৈধভাবে ভারত হস্তক্ষেপ করছে। এর প্রতিবাদে সংগঠনটি ফেনীতে বিক্ষোভ মিছিল বের করে এবং ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে কোনো হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে এবং মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তাদের দায় সনাতন ধর্মের মানুষ নেবে না।’

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, ‘সনাতন ধর্মের নাম ব্যবহার করে ভারত স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে অবৈধ হস্তক্ষেপ করছে, যা আমরা কোনোভাবেই মেনে নেবো না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বর্জন করবো।’

প্রতিবাদ মিছিলে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক টুটুল চন্দ্র নাথ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...