| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৬ ২২:৪১:১৮
মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার

ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ এবং আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন সিদ্ধ চাল অন্তর্ভুক্ত রয়েছে। মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার টু-টু (জিটুজি) পর্যায়ে মিয়ানমারের রাইস ফেডারেশন থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর এই চাল কিনবে, যার জন্য ব্যয় হবে ৬১৮ কোটি টাকা (সিডি ভ্যাট ছাড়া)। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৫১৫ মার্কিন ডলার।

অপরদিকে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টোন প্রোডাক্ট প্রা. লিমিটেড থেকে এ চাল কিনবে, যার ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা (সিডি ভ্যাট ছাড়া)। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৬৭.৭০ মার্কিন ডলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...