| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিমান টি ভারতের আকাশ থেকে ঘুরে এসে শাহজালালে বিমানের জরুরি অবতরণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৫ ২৩:২৮:১৯
বিমান টি ভারতের আকাশ থেকে ঘুরে এসে শাহজালালে বিমানের জরুরি অবতরণ

কানাডার টরেন্টোগামী একটি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ভারতের আকাশ থেকে ঘুরে এসে ঢাকা শহরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্লাইটটি উড্ডয়নের পরপরই এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ওই সময় বিমানটি ভারতের পাটনার আকাশে ছিল, এবং পাইলট বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে ফ্লাইটটি ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণ করে।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিজি-৩০৫ ফ্লাইটটি ঢাকা থেকে ভোর ৪টায় কানাডার টরেন্টোর উদ্দেশ্যে ১৮৫ জন যাত্রী নিয়ে রওনা দেয়। আকাশে এক ঘণ্টা উড্ডয়ন করার পর এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কেবিন ক্রুরা ইন-ফ্লাইটে ওই যাত্রীকে জরুরি চিকিৎসাসেবা দেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় বিমানের ক্যাপ্টেন ওই যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি ঘুরিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

পরে, অসুস্থ যাত্রীকে ঢাকা বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিছু সময় পর, ওই ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় আবারও টরেন্টোর উদ্দেশ্যে রওনা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...