| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশবিরোধী বিক্ষোভে ৫০০ জন গ্রে*ফ'তা'র

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৫ ১৯:৫৪:১০
বাংলাদেশবিরোধী বিক্ষোভে ৫০০ জন গ্রে*ফ'তা'র

বাংলাদেশবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় চেন্নাই পুলিশ ৫০০ ভারতীয়কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১০০ জন নারী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বুধবার (৪ ডিসেম্বর) চেন্নাইয়ের রাজা রত্নম স্টেডিয়ামের সামনে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দাবি এবং সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছিলেন তারা। বিক্ষোভে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি ও অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা অংশ নেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুনানির নেতা রাজু। উপস্থিত ছিলেন সাবেক রাজ্যপাল তামিলিসাই সাউন্দারারাজন, আরএসএস নেতা কেশব বিনয়গম এবং বিজেপি নেতা করু নাগরাজন ও ভি পি দুরাইস্বামী।

বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে তারা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতদের আরআর স্টেডিয়াম থেকে পুলিশ গাড়ি ও এমটিসি বাসে করে সরিয়ে আনা হয়। তাদের শহরের আন্না অডিটোরিয়াম এবং পেরিয়ামেটের একটি করপোরেশন কমিউনিটি হলে রাখা হয়।

পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভের কারণে এজমোরের রুকমণি লক্ষ্মীপতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রতিবাদকারীরা যাতে নিরাপত্তা বলয় ভেঙে মিছিল চালিয়ে যেতে না পারেন, সেজন্য রাস্তার বিভিন্ন প্রান্তে ব্যারিকেড বসানো হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...