| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা!

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৫ ১৬:১০:৫০
১৬ ডিসেম্বর মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা!

১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য এক বিশেষ দিন—মহান বিজয় দিবস। আর এই দিনে বিশ্ব ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাত্রা। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, ব্রাজিল ও আর্জেন্টিনা, এবার মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেটের মঞ্চে।

যেখানে ফুটবল মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার আধিপত্য, সেখানে তাদের ক্রিকেট খেলার কথা অনেকের কাছেই অজানা। ব্রাজিল পাঁচবার ও আর্জেন্টিনা তিনবার ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হলেও তারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও অংশ নেয়। এবার তারা একে অপরের মুখোমুখি হচ্ছে ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়, আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৯ সালে একমাত্রবারের মতো ক্রিকেটে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা, যেখানে আর্জেন্টিনা ২৯ রানে জয়ী হয়।

এই বাছাইপর্বে আগামীকাল আর্জেন্টিনা প্রথম খেলবে বারমুডার বিপক্ষে। তবে ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের জন্য দর্শকদের উত্তেজনা এখন থেকেই তুঙ্গে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...