| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হঠাৎ মিরাজের এক কথায় বদলে গেল পুরো দল!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৪ ২০:১৪:১৬
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হঠাৎ মিরাজের এক কথায় বদলে গেল পুরো দল!

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। আর প্রায় ১৫ বছর পর, জ্যামাইকা টেস্টে দ্বিতীয় জয়টি এল। ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা। দলের এই অসাধারণ সাফল্যের জন্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সতীর্থদের প্রশংসা করেছেন।

ম্যাচ শেষে মিরাজ বলেন, “জয়ের কৃতিত্ব আমি দিতে চাই সবাইকে। আমি যা পরামর্শ দিয়েছিলাম, সবাই তা মেনে নিয়েছে। কন্ডিশন সহজ ছিল না, এটি সবার জন্যই কঠিন ছিল। তবে সবাই মানসিকভাবে প্রস্তুত ছিল, তারা জানত যে আমাদের এই ম্যাচটি জিততেই হবে। সবাই মন দিয়ে ম্যাচ জেতার জন্য প্রস্তুত ছিল, আর তাতেই আমরা সফল হতে পেরেছি।”

এ সফরে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন। এই জয়কে তিনি তার ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া অবশ্যই আমার জন্য বড় অর্জন। প্রথমবার অধিনায়কত্ব করছি, আর সেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় এনে দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।”

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৪৬ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ১৮ রানের লিড পায়। এরপর মিরাজ তার ব্যাটসম্যানদের ইতিবাচক মনোভাব নিয়ে খেলার নির্দেশনা দেন, যা ম্যাচ জয়ে বিশেষ ভূমিকা রাখে।

তিনি বলেন, “আমি খেলোয়াড়দের বলেছিলাম, এই উইকেটে ইতিবাচক না খেললে ম্যাচ জেতা কঠিন হবে। প্রথম ইনিংসে ১৮ রানের লিড নেওয়ার পর, আমাদের জন্য রান করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানতাম, যদি ২৫০ রান করতে পারি, তাহলে ম্যাচ জেতা সহজ হবে। আমি শুধু বলেছিলাম, ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে হবে।”

টেস্ট সিরিজ শেষে, এখন বাংলাদেশ দলের নজর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দিকে। আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের ওয়ানডে সিরিজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...