| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ১৫০ বছরের টেস্ট ক্রিকেটের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৪ ১৩:২৩:০৭
ব্রেকিং নিউজ ; ১৫০ বছরের টেস্ট ক্রিকেটের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করলো বাংলাদেশ

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে থাকায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। এবং দায়িত্ব হাতে নিয়েই যেন বাজিমাত করে দেন। সিরিজের শেষ টেস্টে জয় লাভ করে বাংলাদেশের সামনে তুলে ধরে সমতার মাধ্যমে ট্রফি মীমাংসার নতুন ইতিহাস। ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ।

প্রথম টেস্টে তার সাহসী সিদ্ধান্ত ব্যাটারদের কারণে ভুল প্রমাণিত না হলে, ফলাফল হয়তো ভিন্নও হতে পারতো। সিরিজ শেষে বিসিবি প্রকাশিত এক ভিডিওতে মিরাজ তার সন্তুষ্টির কথা জানান, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে জিতেছি, এটা আমার জন্য অবশ্যই একটি বড় অর্জন। কারণ আমি প্রথমবার অধিনায়কত্ব করছি, আর তা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।’

জয়ের কৃতিত্ব পুরো দলকে দেন মিরাজ, বলেন, ‘এই জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই তা মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না, এটা অনেক কঠিন ছিল। তবে সবাই মানসিকভাবে প্রস্তুত ছিল, যে ম্যাচটা জিততেই হবে। সবাই চেয়েছিল ম্যাচটা জেতার জন্য, এবং সেটার ফলস্বরূপ আমরা ম্যাচটা জিততে পেরেছি।’

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটের ব্যাখ্যা দিয়ে মিরাজ বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছিলাম, এই উইকেটে ইতিবাচক চিন্তা ছাড়া খেললে খেলা কঠিন হবে। প্রথম ইনিংসে আমরা ১৮ রানে লিড পেয়েছি, এখানে রান করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানতাম, যদি ২৫০ রান করতে পারি, তবে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে। বার্তাটা ছিল, খেলোয়াড়রা ইতিবাচকভাবে খেলবে।’

জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ আরও বলেন, ‘প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়ার পরও আমরা নেতিবাচক চিন্তা করিনি। খেলোয়াড়রা খুব ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন ও হাসান মাহমুদ যেমন ভালো বল করেছে, দ্বিতীয় ইনিংসে তাইজুল ৫ উইকেট নিয়েছে। সে দুর্দান্ত বল করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেই ভাবনাই আমাদের থাকে। কখনও কখনও ভুল হবে, তবে সেই ভুল থেকে আমরা শিখব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...