| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পালিয়ে পালিয়ে শেষ রক্ষা হলোনা আলোচিত সাংবাদিক মুন্নী সাহার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০১ ০৬:৫৩:২৭
পালিয়ে পালিয়ে শেষ রক্ষা হলোনা আলোচিত সাংবাদিক মুন্নী সাহার

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারের ‘ভিশন-২০২১ টাওয়ার’ (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান জানান, স্থানীয়দের ঘেরাওয়ের খবর পেয়ে পুলিশ মুন্নী সাহাকে থানায় নিয়ে আসে। তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ২০২৩ সালে ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দুটি মামলা হয়। মিরপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং পরে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৬ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চায়। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, লকার ও অন্যান্য লেনদেনের তথ্য চাওয়া হয়।

২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে নিহত হয় ১৭ বছরের শিক্ষার্থী নাঈম হাওলাদার। ওই ঘটনায় নিহতের বাবা মো. কামরুল ইসলাম একটি মামলা করেন। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রীসহ একাধিক রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাতজন সাংবাদিককে আসামি করা হয়। তাদের মধ্যে মুন্নী সাহাও আছেন।

উল্লেখ্য, মুন্নী সাহা দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছেন এবং একজন পরিচিত টকশো সঞ্চালক। তিনি ২০২৩ সালের মে মাসে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন এবং পরে ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...